বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

আতঙ্কে দেশ ছেড়েছেন ঝিনাইদহের ২ পুরোহিত

544061584এক মাসের ব্যবধানে ঝিনাইদহে এক হিন্দু পুরোহিত এবং এক সেবায়েত হত্যার শিকার হওয়ার পর আতঙ্কে দুই পুরোহিতের দেশ ছাড়ার খবর পাওয়া গেছে।

জানা গেছে, জেলার শৈলকুপা উপজেলার মঠবাড়ি কালীমন্দিরের পুরোহিত সোনা সাধু এবং রামগোপাল মন্দিরের পুরোহিত স্বপন চক্রবর্তী ভারতে চলে গেছেন।

রামগোপাল মন্দিরের সভাপতি কালাচান সাহা জানান, দুই হত্যাকাণ্ডের পর তাদের মন্দিরের পুরোহিত অন্য একজনকে দায়িত্ব দিয়ে ভারত চলে গেছেন। পরিস্থিতি স্বাভাবিক হলে তিনি ফিরতে পারেন বলে জানিয়ে গেছেন।

অন্যদিকে মঠবাড়ি কালীমন্দিরের পুরোহিত প্রতাপ চন্দ্র সাহা বলেন, পুরোহিত হত্যার ঘটনার পর আমাদের মন্দিরে পুলিশ এসেছিল। তারা পুরোহিতকে বলল, আপনার মন্দির দুর্গম এলাকায়, যাতায়াতে সমস্যা, আপনি একটু সাবধানে থাকবেন। এরপর তিনি ভারত চলে যান।

আরও পড়ুন