বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

চরাঞ্চলে জঙ্গিবিরোধী অভিযান চলছে

choranchol ovijanমানিকগঞ্জের দৌলতপুর উপজেলার যমুনা নদীর চর বেষ্টিত দুর্গম এলাকায় পুলিশ, র‌্যাব-৪ ও আমর্ড পুলিশ ব্যাটালিয়ানের জঙ্গিবিরোধী অভিযান চলছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে উপজেলার চর বেষ্টিত দুর্গম এলাকার চারটি ইউনিয়নে এ অভিযান শুরু হয়।

মানিকগঞ্জের পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান বিপিএম জানান, পুলিশ, বিজিবি ও আমর্ড ব্যাটিলিয়ানের দুইশ’ আইনশৃঙ্খলা বাহিনীর পৃথক পাঁচটি দল এ অভিযানে অংশ নিয়েছে।

জঙ্গিবিরোধী অভিযানে ইতোমধ্যে তিনজন সন্দেহভাজন জঙ্গিকে আটক করা সম্ভব হয়েছে।

আটককৃতরা হলেন- বাঘুটিয়া আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল বাসার (৬০), জাফরগঞ্জ কাজী সফিউদ্দিন দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ইসহাক আলী (৪০) ও বাঘুটিয়া এলাকার শাহ আলম(৪৫)।

আটককৃতদের প্রাথমিক জিঞ্জাসাবাদ করা হচ্ছে। তারা জঙ্গি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কিনা সেটিও যাচাই-বাছাই করে দেখা হচ্ছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত দৌলতপুর উপজেলার যমুনা নদীর চরাঞ্চলের বাঘুটিয়া, জিয়নপুর, বাচামারা ও চরকাটারী ইউনিয়নের এ জঙ্গিবিরোধী অভিযান চলছে।

এদিকে মানিকগঞ্জের সীমান্তবর্তী জেলা পাবনার বেড়া উপজেলায়ও একই ধরনের অভিযান চলছে।

পুলিশ সুপার মাহফুজুর রহমান বিপিএম জানান, তার নেতৃত্বে এ অভিযান চলছে। তালিকা অনুযায়ী সন্দেহভাজনদের বাড়িতে বাড়িতে তল্লাশি চালানো হবে।

এদিকে র‌্যাব-৪ এর এএসপি অনু মং জানান, এ অভিযানে তাদের ২৩ জন সদস্য রয়েছেন।

আরও পড়ুন