বুধবার ৪ নভেম্বর ২০২৬

মুম্বাইয়ে এমিরেটস বিমানের জরুরি অবতরণ

emirates-_226535দু্বাই থেকে মালদ্বীপগামী এমিরেটস এয়ারলাইন্সের একটি প্লেন মুম্বাইয়ে জরুরি অবতরণ করেছে। মঙ্গলবার বিকেলে প্লেনটি নিরাপদে অবতরণ করে।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, দুবাই থেকে রওনা হয়ে কিছুক্ষণ চলার পর প্লেনের ককপিট ও কেবিনে ধোওয়া দেখা দেয়। পাইলট তাৎক্ষণিক ট্রাফিক কন্ট্রোল রুমে এসওএস বার্তা পাঠান।

পরে নিকটবর্তী মুম্বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণ করেন তিনি। পাইলট-ক্রু ও যাত্রী মিলিয়ে প্লেনে তিনশ’ জন ছিলেন।

যাত্রী ও ক্রুরা নিরাপদে নেমে এসেছেন বলে জানিয়েছে মুম্বাই বিমানবন্দর কর্তৃপক্ষ। প্লেনটি অবতরণের আগে সেখানে অ্যাম্বুলেন্স ও অন্যান্য জরুরি সেবা প্রস্তুত করা হয়েছিল।

প্লেনের ককপিট ও কেবিনে ধোঁওয়া তৈরি হওয়ার কারণ এখনো জানা যায়নি।

আরও পড়ুন