বুধবার ৪ নভেম্বর ২০২৬

সব প্রাইভেট ইউনিভার্সিটির আউটার ক্যাম্পাস বন্ধ

outer campusদেশের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আউটার ক্যাম্পাস বন্ধ ঘোষণা করেছে সরকার। হাইকোর্টের সাম্প্রতিক এক রায়ের পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় সোমবার এ সংক্রান্ত এক আদেশ জারি করে।

সিনিয়র তথ্য অফিসার মুহ. সাইফুল্লাহ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের একই আদেশে দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের সমস্ত কার্যক্রম (আউটার ক্যাম্পাসসহ) বন্ধ ঘোষণা করা হয়। হাইকোর্টের রায় অনুযায়ী বিশ্ববিদ্যালয়টির কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয়ের আদেশে উল্লেখ করা হয়।

আরও পড়ুন