বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

চকলেটের লোভ দেখিয়ে দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ

Raped Childচকলেটের লোভ দেখিয়ে নয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ মো. হারুন অর রশিদ (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে।

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় মঙ্গলবার বিকেলে এই ধর্ষণের ঘটনা ঘটে। রাতে একই উপজেলার হারুনকে আটক করা হয়।

শিশুটির মা আজ বুধবার দুপুরে আটক ওই ব্যক্তিকে আসামি করে পূর্বধলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

এলাকার বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে হারুন শিশুটিকে চকলেট দেওয়ার লোভ দেখিয়ে ধর্ষণ করেন। শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে গিয়ে হারুনকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ রাত ১১টার দিকে তাঁকে আটক করে থানায় নিয়ে যায়। শিশুটিকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।

শিশুটির মা বলেন, ‘আমার এই মাসুম বাচ্চাটার যে সর্বনাশ করেছে, আমি তার উপযুক্ত শাস্তি চাই।’

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত হারুনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শিশুটির ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন