বুধবার ৪ নভেম্বর ২০২৬

জামালপুরে বন্যা পরিস্থিতির আরো অবনতি: খাবার ও বিশুদ্ধ পানির চরম সংকট

index_136343জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। এতে করে বন্যা কবলিত জেলার ৪ উপজেলার দেড়লক্ষাধিক মানুষ বিপর্যস্ত হয়ে পড়েছে।

গত ২৪ ঘণ্টায় পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বাহাদুরাবাদঘাট পয়েন্টে যমুনা নদীর পানি বিপদসীমার ৯৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

টানা ৬ দিনে ইসলাপুর, দেওয়ানগঞ্জ, মেলান্দহ এবং মাদারগঞ্জ উপজেলার বন্যা কবলিত এলাকার মানুষের খাদ্য, বিশুদ্ধ পানি এবং গবাদি পশুর খাদ্য সংকট চরম আকার ধারন করেছে। বন্যা কবলিতরা বলছেন, সরকারিভাবে এখনো পুরোদমে ত্রাণ সহায়তা শুরু করা হয়নি। বন্যা কবলিত মানুষ বাড়িঘর ছেড়ে উচু রাস্তা এবং বিভিন্ন স্কুলে গবাদি পশু নিয়ে আশ্রয় নিয়েছে।

ইসলামপুরে পানির নিচে ইসলামপুর গোঠাইল পাকা সড়ক তলিয়ে যাওয়ায় ৫ টি ইউনিয়নের সাথে সদরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

পানি ঢুকে পড়েছে দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদে। পানিতে নষ্ট হচ্ছে গুরুত্বপূর্ণ ফাইলপত্র। এই উপজেলার অধিকাংশ জমির আখ ও পাট পানিতে তলিয়ে গেছে।

আরও পড়ুন