বুধবার ৪ নভেম্বর ২০২৬

জঙ্গিবাদের মামলা দেখতে আলাদা সেল: আইনমন্ত্রী

Law-Ministerজঙ্গিবাদের মামলাগুলো ঠিকমতো দেখভাল করতে আলাদা একটি সেল গঠন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। শুক্রবার ডিসি সম্মেলনের সমাপনী দিনে এই তথ্য জানান তিনি।

মন্ত্রী বলেন, জঙ্গিবাদ সংক্রান্ত মামলা পরিচালনার ক্ষেত্রে কোনও ধরনের জটিলতা তৈরি হলে, প্রসিকিউশনের কাছ থেকে অসহযোগিতা পেলে, যে কোনও ধরনের সমস্যা অনুভব করলে সেক্ষেত্রে আইন মন্ত্রণালয় গঠিত এ সক্রান্ত বিশেষ সেলের সহায়তা নেওয়া যাবে। ডিসিদের এই ব্যাপারে অবহিত করা হয়েছে।

অ্যাটর্নি সার্ভিস প্রসেঙ্গে তিনি বলেন, এটি একটি জটিল কাজ। তড়িঘড়ি করে এটি চালু করা যাবে না। সেক্ষেত্রে আমরা পরীক্ষামূলকভাবে ৩০ শতাংশ হারে আইনজীবীদের নিয়ে এই সার্ভিস চালু করার কথা ভাবছি।

আরও পড়ুন