বুধবার ৪ নভেম্বর ২০২৬

নতুন কারাগারের আশেপাশে দোকানপাট বসতে দেয়া হবে না

dig...dঢাকার অদূরে কেরানীগঞ্জের নতুন কারাগারের আশেপাশে কোনো দোকানপাট ও অবৈধ স্থাপনা বসতে দেয়া হবে না বলে জানিয়েছেন আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন।

একই সঙ্গে দুপুর ৩টা পর্যন্ত ৩ হাজারের বেশি কারাবন্দীকে নতুন কারাগারে স্থানান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি।

আইজি প্রিজন বলেন, কেন্দ্রীয় কারাগারে মোট ৬ হাজার ৪শ বন্দী রয়েছে। শুক্রবার ১১ টা পর্যন্ত ২ হাজার বন্দীকে স্থানান্তর করা হয়েছে। আজকের মধ্যে সববন্দীকে স্থানান্তর করতে না পারলে বাকীদের আগামীকাল করা হবে।

বন্দী স্থানান্তরের সময় নিশ্চিত নিরাপত্তার কাজে ২৪ প্লাটুন বিজিবি সদস্য সহযোগিতা করছে বলে জানিয়েছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা মহসিন রেজা।

আরও পড়ুন