বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

মদের বিল দিতে না পেরে নগ্ন হয়ে পোশাক জামানত!

mumbai_bar_640x360_afpমদ খেয়ে বিল দিতে না পেরে ইজ্জত দিয়েছেন এক মাতাল। চেক রিপাবলিকের প্রিরোভ শহরের রাস্তা দিয়ে নগ্ন হয়ে হেঁটে যান তিনি। স্থানীয় পুলিশের বরাত দিয়ে বার্তাসংস্থা এপি জানায়, মদের বিল না থাকায় পানশালা কর্তৃপক্ষ তার সব কাপড় খুলে নেয়।

বিল মেটানোর জন্য সেগুলোকে জামানত হিসেবে রেখে দেয় তারা। পরে নগ্ন হয়ে শহরের বিভিন্ন স্থান ঘুরে টাকা সংগ্রহ করেন ব্যক্তিটি। এরপর পানশালা থেকে নিজের কাপড় উদ্ধার করেন তিনি।

স্থানীয় একটি সিসি ক্যামেরায় এ দৃশ্য ধরা পড়ে। এ বিষয়ে বিস্তারিত তদন্তের নির্দেশ দিয়েছে পুলিশ।

আরও পড়ুন