জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের বিশেষজ্ঞ ড. মেখলা সরকার বলেন, জঙ্গিবাদের উত্থান সঠিকভাবে মোকাবিলা করতে চাইলে আমাদের একটা যৌক্তিক পন্থা খুঁজে পেতে হবে। সেক্ষেত্রে আমাদের বিজ্ঞানসম্মত ধারণা থাকা চাই। বিজ্ঞানসম্মত ধারণার উপর ভিত্তি করে আমাদের একটা গবেষণা দল বা সেল হওয়া জরুরি।
কায়সার মাহমুদের সঞ্চালনায় শুক্রবার রাতে একাত্তর টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান একাত্তর জার্নালে তিনি একথা বলেন।
মেখলা সরকার বলেন, সম্প্রতি তরুণরা উগ্রবাদ বা জঙ্গিবাদের দিকে যেভাবে ঝুঁকছে সে বিষয়ে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট একটা সেমিনারের আয়োজন করেছিলো। সেখানে আলোচ্য বিষয় ছিলো সাইকোলজিক্যাল মটিভেশন ফ্যাক্টরগুলো কি? তরুণরা নানা উগ্রবাদী সংগঠনের সাথে যুক্ত হচ্ছে কেন। এটা আমরা কিভাবে বন্ধ করতে পারি। সেক্ষেত্রে একটা প্রস্তাব দেওয়া হয়েছে, আমরা কিভাবে তাদের মানসিকভাবে ঠিক করবো বা এটা কিভাবে নিয়ন্ত্রণ করবো। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমাদের সাধারণ নলেজ একটা ইমাজেশনের মাধ্যমে গড়ে উঠছে। কারণ জঙ্গি বা উগ্রবাদ কেন গড়ে উঠছে এই সংক্রান্ত কোন গবেষণা আমাদের এখানে নেই। কাজেই জঙ্গিবাদের উত্থান বা সঠিকভাবে মোকাবিলা করতে চাইলে এটার একটা যৌক্তিক একটা পন্থা খুঁজে পেতে হবে। সেক্ষেত্রে আমাদের বিজ্ঞানসম্মত ধারণা থাকা চাই। বিজ্ঞানসম্মত ধারণার উপর ভিত্তি করে আমাদের একটা গবেষণা দল বা সেল হওয়া জরুরি। সেই প্রস্তাবটি আমাদের সেমিনারে দেওয়া হয়েছে।


