বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

কুমিল্লায় অস্ত্র কারখানায় র‌্যাবের অভিযান: আটক ৩

Comilla-কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার শুভপুরে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়ে সেখানে ‍অভিযান চালিয়েছে র‌্যাব। শনিবার সন্ধ্যায় শুভপুরের ‘নয়ন ভিলা’ নামের একটি বাড়িতে এই অভিযান চালায় র‌্যাব। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৩জনকে আটক করা হয়েছে।

আটকরা হলো- মজিবুল হক রাজীব, সাইফুল ইসলাম ও শহীদুল ইসলাম। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

র‌্যাব কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১-এর একটি দল কুমিল্লা সদরের শুভনগর এলাকায় একটি আগ্নেয়াস্ত্র তৈরি করার কারখানার সন্ধান পায়। পরে সেখানে অভিযান শুরু করে র‌্যাব। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই কারখানা থেকে বেশ কয়েকটি অস্ত্র উদ্ধার ও এর সঙ্গে জড়িত অন্তত ৩ জনকে আটক করা হয়েছে।

র‌্যাব-১১-এর কমান্ডিং অফিসার লে. কর্নেল কামরুল হাসান বলেন, শুভপুরে একটি দোতলা ভবনের নিচতলায় আটককৃতরা অস্ত্র তৈরি করে ব্যবসায়ীদের কাছে বিক্রি করত।

আরও পড়ুন