বুধবার ৪ নভেম্বর ২০২৬

প্রেমিকার সঙ্গে মিলনে গিয়ে মসজিদের ইমাম আটক

69696প্রেমিকার সঙ্গে শারীরিক মিলনে গিয়ে জনতার হাতে আটক হয়েছেন মসজিদের এক ইমাম। চন্দ্রতলা মসজিদের আটক ওই ইমামের নাম আবদুল মোমিন (২২)।

ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাতে নেত্রকোনার মদন উপজেলায় রাজদেওতলা গ্রামে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাজদেওয়াতলা গ্রামের এলাই মিয়ার মেয়ের সঙ্গে মসজিদের ইমাম আবদুল মোমিনের দীর্ঘ দিন ধরে প্রেম বিনিময় চলছিল। এরই প্রেক্ষিতে সোমবার গভীর রাতে প্রেমিকার ঘরে প্রবেশ করলে বাড়ির লোকজন তাকে আটক করে।

মেয়ের চাচাত ভাই রুপালী মিয়া বলেন, ‘আমরা তাকে আটক করে তার অভিভাবককে খবর দিয়েছি। দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক থাকায় অভিভাবক আসলে রাতেই বিয়ে পড়ানো হবে।’

এ ব্যাপারে মদন থানার এসআই মাফুজ মিয়া বলেন, ‘বিষয়টি আমাদের জানা নেই। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আটক ওই ইমাম কেন্দুয়া উপজেলার কান্দিউড়া রাগবপুর গ্রামের আবদুল ওয়াদুদের ছেলে।

আরও পড়ুন