বুধবার ৪ নভেম্বর ২০২৬

সীমান্তে ৬ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থীসহ আটক ১৫

arrest1জঙ্গি সন্দেহে দেশের ৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১৪ জনসহ ১৫ শিক্ষার্থীকে আটক করেছে বিজিবি। এদের মধ্যে, একজন একটি সরকারি কলেজের শিক্ষার্থী রয়েছে।  তবে তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম-পরিচয় জানা যায়নি।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে ভারতের ত্রিপুরা সীমান্তবর্তী ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল বর্ডার আউট পোস্টের (বিওপি) এলাকার কাশিনগর থেকে তাদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে রয়েছেন- সাউথ ইস্ট ইউনিভার্সিটির ৯ জন, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এআইইউবির) ১ জন, প্রাইম এশিয়া ইউনিয়ন ভার্সিটির ১জন, শ্যামলী পলিটেকনিকেল ইনস্টিটিউটের ১ জন, নর্দার্ন ইউনিভার্সিটির ১ জন, উত্তরা ইউনিভার্সিটির ১ জন, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের ১ জন।

আটকের সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া ১২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল শাহ্ আলী জানান, বিকেলে ত্রিপুরা সীমান্তবর্তী কাশিনগর এলাকায় সন্দেহজনকভাবে ঘুরাফেরার করার সময় তাদেরকে আটক করা হয়।

তাৎক্ষণিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা ঢাকা থেকে ট্রেনে চড়ে বিয়ার পান করতে এসেছে বলে জানিয়েছে।

তবে তারা জঙ্গি কি না বিষয়টি খতিয়ে দেখতে বিজয়নগর থানায় তাদের পাঠানো হয়েছে।

আরও পড়ুন