বুধবার ৪ নভেম্বর ২০২৬

আসামে ব্যস্ত বাজারে জঙ্গি হামলা: নিহত ১৪

Kokrajhan, Assamমনজুর আহমদ বড়ভূইয়া, শিলচর থেকে।

ভারতের আসামের কোকরাঝাড় থেকে ১০ কিলোমিটার দূরে বালিজান বাজারে জঙ্গিদের গ্রেনেড হামলা ও গুলিতে নিহত হয়েছেন ১৪ জন। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। পুলিশের পাল্টা গুলিতে এক জঙ্গি নিহত হয়েছেন বলে দাবি প্রশাসনের।

পুলিশ জানিয়েছে, আজ শুক্রবার বেলা পৌনে ১২টা নাগাদ একটি অটোতে চেপে ৫-৭ জনের অস্ত্রধারী একটি দল বালিজান বাজারে নেমেই এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। সেই সঙ্গে গ্রেনেড নিয়ে হামলা চালায়। ব্যস্ত বাজারে আচমকাই হামলা চালানোয় দিশেহারা হয়ে পড়েন মানুষ। এ সময় হতাহতের ঘটনা ঘটে।

ঘটনাস্থলটি আসামের রাজধানী গুয়াহাটি থেকে ২২০ কিলোমিটার পশ্চিমে।

আরও পড়ুন