বুধবার ৪ নভেম্বর ২০২৬

‘মাইলস’ বয়কট ইস্যুতে কলকাতার শিল্পী রুপমের প্রতি তসলিমার শ্রদ্ধা

Taslima-Naslinক্রিকেটকে কেন্দ্র করে অনলাইনে ভারতবিরোধী মন্তব্যের অভিযোগে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ডদল ‘মাইলস’-এর কলকাতা কনসার্ট বাতিল করা হয়েছে। এর পেছনে মুল ভূমিকা পালন করেন ওপার বাংলার গায়ক রুপম ইসলাম এবং তার ব্যান্ড ‘ফসিলস্’। তারা ‘মাইলস’-এর সঙ্গে একই মঞ্চে গান না গাওয়ার ঘোষণা দিয়েছেন। ভারতের স্বাধীনতা দিবসের আগে আজাদী কনসার্ট নামের ওই অনুষ্ঠানটি আয়োজন করেছিল কলকাতার একটি এফএম রেডিও স্টেশন।

গত বিশ্বকাপ ক্রিকেটে কোয়ার্টার ফাইনালের সেই ম্যাচের পর ক্রিকেটকে কেন্দ্র করে প্রতিবেশী দুটি দেশের মধ্যে অনলাইনে বিবাদ চলছেই। যা বেশিরভাগ ক্ষেত্রেই অত্যন্ত বাড়াবাড়ি পর্যায়ে চলে যেত এবং এখনও যায়। এই ঝগড়া-বিবাদ বন্ধে দুই বাংলার বিশিষ্ট ব্যক্তিবর্গও মিডিয়ায় সরব হয়েছেন। আবার অনেক বিশিষ্টজন অনলাইনে এসব আলোচনায় যুক্তও হয়েছেন। কিন্তু এতদিন পর সেই ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশের একটি ব্যান্ডকে কলকাতায় কনসার্ট করতে না দেওয়ায় স্বভাবতই ক্ষুব্ধ এবং আশ্চর্য হয়েছেন বাংলাদেশের মানুষ।

এমতাবস্থায় রুপম ইসলামের পাশেই দাঁড়ালেন বাংলাদেশ থেকে নির্বাসিত বিখ্যাত নারীবাদী লেখিকা তসলিমা নাসরিন। এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেন-
“কমল দাশগুপ্তর ছেলেরা ওই করলো? ছিঃ লজ্জা। ছিঃ লজ্জা। হিন্দু- মুসলমানে বিয়ে হলে সাধারণত সন্তান ধর্মমুক্ত হয়। ভারত-বাংলাদেশে বিয়ে হলে দুই দেশ-ই হয়ে ওঠে সন্তানদের আপন দেশ। ছেলেরা তো দেখছি ধর্মকে করেছে আপন, ঘৃণাকে করেছে স্বজন, দ্বেষকে করেছে দেশ। দেশ কাল ধর্ম জাতের উর্ধে না উঠলে, গান হয়তো গাওয়া যায়, শিল্পী হওয়া যায় না। শিল্পী রূপম ইসলামের জন্য আমার শ্রদ্ধা।”

আরও পড়ুন