বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

জাপানি হত্যা: সোহেলদের অব্যাহতি, ৪ আসামিকে গ্রেপ্তারে পরোয়ানা

1444121568জাপানি নাগরিক হোসি কুনিও হত্যা মামলায় বিএনপি নেতা হাবিব-উন-নবী খান সোহেলের ছোট ভাই রাশেদ-উন-নবী খান বিপ্লবসহ ৫ জনকে অব্যাহতি দিয়েছে আদালত। একই সাথে এ মামলার  ৮ জেএমবি সদস্যের নামে চার্জ গঠনসহ পলাতক ৪ আসামির নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

রোববার দুপুরে রংপুরের কাউনিয়া উপজেলার আমমি আদালত-২ এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালতে শুনানি শেষে এ চার্জ গঠন করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী সাংবাদিকদের এ তথ্যটি নিশ্চিত করেছেন।

এর আগে গত ১০ জুলাই রংপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জেএমবি নেতাসহ ৮ জনকে অভিযুক্ত করে চার্জশিট জমা দেয়া হয়। চার্জশিটে অভিযুক্ত আসামিরা হলেন- জেএমবির আঞ্চলিক কমান্ডার মাসুদ রানা, কমান্ডার খয়বর হোসেন, সদস্য ইছাহাক আলী ও আবু সাঈদ। এই চারজনের বাড়ি রংপুরের পীরগাছা উপজেলায়।

এছাড়া ওই মামলায় সাদ্দাম হোসেন, নজরুল ইসলাম, সাখাওয়াত হোসেন ও হাসানুল্লাহ আনসারীকেও অভিযুক্ত করা হয়েছে। এই চারজনের গ্রামের বাড়ি কুড়িগ্রাম, গাইবান্ধা ও পঞ্চগড় জেলায়। এরা সবাই পলাতক রয়েছেন।

উল্লেখ্য, ২০১৫ সালের ৩ অক্টোবর রংপুরের কাউনিয়া উপজেলার আলুটারি গ্রামে জাপানি নাগরিক হোসি কুনিওকে হত্যা করে দুর্বৃত্তরা।

আরও পড়ুন