বুধবার ৪ নভেম্বর ২০২৬

পীরগঞ্জের মেয়র হলেন প্রধানমন্ত্রীর ভাতিজা

a_originalপ্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাসুরপুত্র ও আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রংপুরের নতুন পৌরসভা পীরগঞ্জের মেয়র নির্বাচিত হয়েছেন। তাজিমুল ইসলাম শামিম সাত হাজার ৬৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাইদুর রহমান পেয়েছেন এক হাজার ৮৭৯ ভোট।

রোববার রাতে জেলা নির্বাচন কর্মকর্তা জিএম মাহাতাব উদ্দিন এ ফলাফল ঘোষণা করেন।

সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। কোনো রকম গোলযোগ ও সংঘর্ষ ছাড়াই এ নির্বাচন সম্পন্ন হয়।

নতুন এই পৌরসভায় ভোটার সংখ্যা ১২ হাজার ৯৩৭ জন। এই নির্বাচনে চারজন মেয়র প্রার্থী, ১০ জন সংরক্ষিত মহিলা ও ৪১ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেড়ে দেয়া সংসদীয় এই আসনে উপনির্বাচনে স্পিকার শিরীন শারমিন চৌধুরী সংসদ সদস্য নির্বাচিত হন।

আরও পড়ুন