বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

বিএনপির কমিটি থেকে নাম প্রত্যাহার চাইলেন শামীমুর

downloadবিএনপির সদ্য ঘোষিত কমিটির সহ-প্রচার সম্পাদক পদ থেকে নিজের নাম প্রত্যাহার চেয়েছেন কৃষিবিদশামীমুর রহমান।
শামীমুর রহমান বলেন, আগে তিনি সহ-দপ্তর সম্পাদক ছিলেন। এখন তাঁকে সহ-প্রচার সম্পাদক করা হয়েছে। তিনি কমিটি থেকে নিজের নাম প্রত্যাহার চেয়ে চিঠি দিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানিয়েছেন, শামীমুর ক্ষুব্ধ হয়ে কমিটি থেকে নিজের নাম প্রত্যাহার চেয়েছেন। সহ-দপ্তর সম্পাদকের চেয়ে নিচের পদ সহ-প্রচার সম্পাদক পদটি।

এ ছাড়া তাঁকে করা হয়েছে তিন নম্বর সহ-প্রচার সম্পাদক। আর ১ নম্বর সহ-প্রচার সম্পাদক করা হয়েছে ছাত্রদলের সাবেক নেতা আমিরুল ইসলামকে, তিনি শামীমের কনিষ্ঠ।

আরও পড়ুন