বুধবার ৪ নভেম্বর ২০২৬

প্রশাসনের ১৬ উপসচিব পদে রদবদল

govt logoপ্রশাসনের ১৬ ‍উপসচিব পদে রদবদল করেছে সরকার। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আলাদা আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রাজউকের পরিচালক নাজমুস সাদাত সেলিমের দায়িত্ব বেসাময়িক বিমান পরিবহন ও পযর্টন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব হিসেবে বদলীর আদেশাধীন বেগম শাহীনুর শাহীন খানকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি কর্মকর্তা মো. আবু আব্দুল্লাহকে ভূমি মন্ত্রণালয়ে, শিল্প মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আব্দুস সবুর চৌধুরীকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মুসাকে শিল্প মন্ত্রণালয়ে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মো. মফিদুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে, জনপ্রশাসনের ওএসডি কর্মকর্তা বেগম শামীম আরা নাজনীনকে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপ ও রেকর্ড প্রণয়ন এবং সংরক্ষণের উপ-প্রকল্প পরিচালক আকমল হোসেন এবং আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের উপ-পরিচালক ড. আবুল কালাম মো. রফিকুল্লাহকে ওএসডি করা হয়েছে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব কাজী মেরাজ হোসেনকে পাসপোর্ট তথ্য সংরক্ষণ অফিস স্থাপন শীর্ষক প্রকল্প পরিচালক করা হয়। কৃষি মন্ত্রণালয়ের উপসচিব মো. আহসান কবীরকে বিভাগীয় ও জেলা শিল্পকলা একাডেমী নির্মাণ শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক করা হয়েছে।

এছাড়া সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব নিরঞ্জন দেবনাথকে জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের উপপরিচালক, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) ব্যবস্থাপক মো. সেলিম আখতারকে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিটের গবেষণা পরিচালক, ইলেকট্রনিক স্বাক্ষর সার্টিফিকেট প্রদানকারী কর্তৃপক্ষের নিয়ন্ত্রক (সিসিএ) কার্যালয়ের উপ-নিয়ন্ত্রক মো. তোফজ্জাল হোসেনকে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ব্যবস্থাপক এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ নুর আলমকে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সচিব করা হয়েছে।

আরও পড়ুন