বুধবার ৪ নভেম্বর ২০২৬

২০ কোম্পানির ওষুধ বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

download_Dragমানসম্পন্ন ওষুধ উৎপাদনে ব্যর্থ ২০টি কোম্পানির ওষুধ এবং ১৪টি কোম্পানির অ্যান্টিবায়োটিক বাজার থেকে প্রত্যাহার করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আজ সোমবার এক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশ দেন। এর আগে গত ৭ জুন ২০টি কোম্পানিকে সাত দিনের মধ্যে সব ধরনের ওষুধ এবং ১৪টি কোম্পানিকে অ্যান্টিবায়োটিক উৎপাদন বন্ধের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। ওই নির্দেশ বাস্তবায়ন না হওয়ায় আজ হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ হাইকোর্টে আবেদন করে। হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ-এর পক্ষে আবেদনটি করেন আইনজীবী মনজিল মোরসেদ।

কোম্পানির লাইসেন্স বাতিলের আবেদন জানানো হয়েছে সেগুলো হচ্ছে, এক্সিম ফার্মাসিউটিক্যাল, এভার্ট ফার্মা, বিকল্প ফার্মাসিউটিক্যাল, নর্থ বেঙ্গল ফার্মাসিউটিক্যাল, রিমো ক্যামিকেল, রিদ ফার্মাসিউটিক্যাল, স্কাইল্যাব ফার্মাসিউটিক্যাল, স্পার্ক ফার্মাসিউটিক্যাল, স্টার ফার্মাসিউটিক্যাল, সুনিপুণ ফার্মাসিউটিক্যাল, ডলফিন ফার্মাসিউটিক্যাল, ড্রাগল্যান্ড, গ্লোব ল্যাবরেটরিজ, জলপা ল্যাবরেটরিজ, কাফিনা ফার্মাসিউটিক্যাল, মেডিকো ফার্মাসিউটিক্যাল, ন্যাশনাল ড্রাগ, টুডে ফার্মাসিউটিক্যাল, ট্রপিক্যাল ফার্মাসিউটিক্যাল ও ইউনিভার্সেল ফার্মাসিউটিক্যাল লিমিটেড।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে সরকার পাঁচ সদস্যের এক বিশেষজ্ঞ কমিটি গঠন করে দেয়। এই বিশেষজ্ঞ কমিটি দেশের ৮৪টি ফার্মাসিউটিক্যাল কোম্পানি পরিদর্শন করে ২০টি কোম্পানিকে মান সম্পন্নহীন ওষুধ উৎপাদনের জন্য দায়ী করে।

আরও পড়ুন