বুধবার ৪ নভেম্বর ২০২৬

গুলশান-বনানীতে নামল বিশেষ বাস-রিকশা

full_154430206রাজধানীর কূটনৈতিক এলাকা গুলশান, বনানী, বারিধারা ও নিকেতনে নিরাপত্তার স্বার্থে চালু হয়েছে বিশেষ রঙের রিকশা ও শীতাতপনিয়ন্ত্রিত বাস সার্ভিস। বুধবার গুলশানের পুলিশ প্লাজার সামনে এক অনুষ্ঠানে এ বিশেষ সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়। ‘সার্কুলার বাস সার্ভিস’ নামের এই সেবায় যেকোনো দূরত্বের ভাড়া ১৫ টাকা।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, এফবিসিসিআই সভাপতি মাতলুব আহমেদ, গুলশান সোসাইটির সভাপতি সাবেক সিইসি এটিএম শামসুল হুদা এবং ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জমান মিয়া বক্তব্য রাখেন।

‘হলি আর্টিজান বেকারিতে’ জঙ্গি হামলার পর নিরাপত্তার কড়াকড়িতে থাকা গুলশান এলাকার জন্য গত মাসে ডিএমপি কমিশনার বিশেষ বাস ও রিকশা নামানোর ঘোষণা দিয়েছিলেন।

গত ১ জুলাই গুলশানের ‘হলি আর্টিজান বেকারিতে’ জঙ্গিরা হামলা চালিয়ে ১৭ বিদেশিসহ ২০ জনকে হত্যা করে।

অনুষ্ঠানে জানানো হয়, কূটনৈতিক এলাকার নিরাপত্তার স্বার্থে উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে নিটল-নিলয় গ্রুপের ২০টি বাস চালু করা হয়েছে। গুলশান-বনানী সোসাইটির উদ্যোগে চালু করা হয়েছে হলুদ রঙের বিশেষ রিকশাও।

আরও পড়ুন