আর নেই পাকিস্তানের কিংবদন্তী ক্রিকেটার হানিফ মোহাম্মদ। ফুসফুসে ক্যান্সার আক্রান্ত হয়ে বৃহস্পতিবার করাচির একটি হাসপাতালে তিনি মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮১ বছর। খবর দ্য ডনের।
এর আগে রোববার ক্রমশ শ্বাসকষ্ট বাড়তে থাকায় করাচির আগা খান হএকটি হাসপাতালে ভর্তি হন কিংবদন্তি এ পাকিস্তানি ব্যাটসম্যান ।
হাসপাতালে ভর্তি হওয়ার পর ৮১ বছর বয়সী লিটল মাস্টারের চিকিৎসায় কেমোথেরাপি আর কাজ করছে না বলে জানান তার ছেলে সাবেক পাকিস্তান ওপেনার শোয়েব মোহাম্মদ।
হানিফের চিকিৎসার সব খরচ সরকার বহন করার ঘোষণা দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।
হানিফের টানা ১৬ ঘণ্টা ব্যাট করে টেস্ট ক্রিকেটে দীর্ঘতম ইনিংস খেলার বিশ্বরেকর্ড ৫৮ বছর ধরে অক্ষত।
হানিফের ফুসফুসে ক্যান্সার প্রথম ধরা পড়ে তিন বছর আগে। সেই সময় লন্ডনের হাসপাতালে ফুসফুসে অস্ত্রোপচার হয়। পরে কেমোথেরাপির সাহায্যে সুস্থ হয়ে উঠেছিলেন হানিফ।


