বুধবার ৪ নভেম্বর ২০২৬

মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেলেন ফেরদৌসী প্রিয়ভাষিণী

download (1)ফেরদৌসী প্রিয়ভাষিণীমুক্তিযোদ্ধা (বীরাঙ্গনা) হিসেবে স্বীকৃতি পেলেন ফেরদৌসী প্রিয়ভাষিণী। মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত গেজেট ইতিমধ্যে প্রকাশিত হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সভায় জানানো হয়, ফেরদৌসী প্রিয়ভাষিণীর করা আবেদনের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন, ২০০২ এর ৭ (ঝ) এর ধারা অনুসারে মুক্তিযোদ্ধা (বীরাঙ্গনা) হিসেবে স্বীকৃতি পেলেন প্রিয়ভাষিণী।|

এর আগে এই স্বীকৃতি পেতে ১২২ জন বীরাঙ্গনা আবেদন করেন। গত এপ্রিলে আবেদন করেন ফেরদৌসী।

আরও পড়ুন