এবি ব্যাংকের অফশোর ব্যাংকিংয়ের মাধ্যমে পাচারকৃত টাকা ফেরত আনার বিষয়ে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ব্যবস্থা না নিলে বেসরকারি ব্যাংকটির বিরুদ্ধে ব্যবস্থা নেবে কেন্দ্রীয় ব্যাংক। সংসদীয় কমিটির বৈঠকে এ বিষয়টি জানানো হয়েছে।
এবি ব্যাংকের অফশোর ইউনিট থেকে চার বিদেশি কোম্পানির নামে ৪ কোটি ২৫ লাখ ৪০ হাজার ডলার (৩৪০ কোটি টাকা) পাচার করা হয়েছে।
এ বিষয়ে কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, এবি ব্যাংক স্বীকার করেছে, তাদের কিছু ভুল ও ব্যর্থতা ছিলো। তবে ৪০ শতাংশ টাকা তারা রিকভারি করেছে। বাকিটা আনবে। বাংলাদেশ ব্যাংক তাদের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় দিয়েছে। এর মধ্যে ব্যবস্থা না করলে বাংলাদেশ ব্যাংক আইন অনুযায়ী ব্যবস্থা নিবে।


