বুধবার ৪ নভেম্বর ২০২৬

বেতনের টাকায় অগ্রিম আয়কর কাটতে হবে নির্ধারিত ‘ছকে’

Job Income Tax২০১৬ এর মাধ্যমে বেতনখাতে করদাতার সংখ্যা এবং কর আদায় বাড়াতে চাকরিজীবীদের বেতন থেকে মাসে মাসে আয়কর কেটে নিতে আয়কর বিধিতে সংশোধনী আনা হয়েছে। এই নিয়ম অনুযায়ী চলতি মাস থেকে বেতনের বিল করার সময়ই নির্ধারিত ছকে আয়কর কেটে রাখার বিধান রয়েছে।

এ ব্যাপারে একটি নোটিশ জারি করে এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান বলেন, “চাকরিজীবীদের কাছ থেকে রাজস্ব বাড়াতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করছি এতে ভালো ফল পাওয়া যাবে।”

ব্যক্তি শ্রেণীর পুরুষ করদাতার মোট আয়ের প্রথম ২ লাখ ৫০ হাজার টাকা করমুক্ত। পরবর্তী ৪ লাখ টাকার উপর ১০ শতাংশ, পরবর্তী ৫ লাখ টাকার উপর ১৫%, পরবর্তী ৬ লাখ টাকার উপর ২০%, পরবর্তী ৩০ লাখ টাকার উপর ২৫% এবং অবশিষ্ট মোট আয়ের উপর ৩০ শতাংশ হারে আয়কর দিতে হবে।

তবে নারী করদাতা এবং ৬৫ বছর বা তার বেশি বয়সী করদাতাদের করমুক্ত আয় সীমা তিন লাখ টাকা। গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতার করমুক্ত আয়সীমা ৪ লাখ ২৫ হাজার টাকা।

বেতন-ভাতা খাতে অগ্রিম কর কেটে মাসভিত্তিক সরকারি কোষাগারে জমা করতে হবে বলে।

এক্ষেত্রে নির্ধারিত খাতে বিনিয়োগের উপর আয়কর রেয়াতের হার পুনঃনির্ধারণ করা হয়েছে। পুনঃনির্ধারিত হার অনুযায়ী আয়কর রেয়াত বাদ দিয়ে অবশিষ্ট অংকই আয়কর হিসেবে দিতে হবে। ওই আয়করকে ১২ দিয়ে ভাগ করে তা বেতন বিল থেকে মাসিক আয়কর হিসেবে কাটতে হবে।

(এখানে দেওয়া বিবরণীতে মূল বেতন দেখানো হয়েছে ৩৩,৫৮০ টাকা। আপনারা নিজ নিজ মূল বেতন বসিয়ে হিসাব কষে নেবেন।)

o এখানে ক্লিক করে দেখুন আয়কর কাটার ছক:

 

আরও পড়ুন