বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

মাইক্রোবাসের ধাক্কায় চুয়াডাঙ্গায় যুবক নিহত

road accidentচুয়াডাঙ্গায় মাইক্রোবাসের ধাক্কায় সাইফুল ইসলাম (৩৪) নামে এক আলমসাধু (শ্যালো ইঞ্জিনচালিত যান) চালক নিহত হয়েছেন। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কে সদর উপজেলার আটমাইল ভুলটিয়ায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত সাইফুল ঝিনাইদহ সদর উপজেলার গিলাপোলা-বাটিকাডাঙ্গা গ্রামের মৃত তাহাজ উদ্দিনের ছেলে। পুলিশ দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি আটক করলেও চালক পালিয়ে গেছেন।

চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) গাজী কাইয়ুম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সরোজগঞ্জ বাজার থেকে ঝিনাইদহ অভিমুখে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সাইফুলের মৃত্যু হয়।

আরও পড়ুন