বুধবার ৪ নভেম্বর ২০২৬

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে তীব্র যানজট

Photo--04.10-8-01-newsnextbdমহাসড়কে সংস্কারকাজ চলায় ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ড থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেট পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার সকাল ৮টায় এ সড়কে সংস্কারকাজ শুরু হলে এ যানজটের সৃষ্টি হয়।

সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কর্মী জাকের হোসেন জানান, বৃষ্টিপাত ও পানি জমে থাকার কারণে রাস্তায় খানাখন্দের সৃষ্টি হয়েছে। তাই ঈদ সামনে রেখে ঢাকা সড়ক বিভাগ কর্তৃপক্ষ ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা সংস্কারকাজ শুরু করেছে। এ জন্য সাভার বাজার বাসস্ট্যান্ড থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। মহাসড়কে আটকা পড়েছে কয়েক হাজার গাড়ি। যানজট ও প্রচণ্ড গরমে বাসযাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে।

ঢাকা অভিমুখী বাসযাত্রী আবুল কাসেম জানান, রাস্তা সংস্কারের জন্য দুই লেনের গাড়ি এক লেন দিয়ে চলছে। একদিকে প্রচণ্ড গরম, অন্যদিকে যানজট। এতে চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে সাভার ট্রাফিক পুলিশের পরিদর্শক ফরহাদ হোসেন জানান, যানজট নিরসনে ট্রাফিক পুলিশ কাজ করে যাচ্ছে।

আরও পড়ুন