বুধবার ৪ নভেম্বর ২০২৬

পিরোজপুরে পানির ট্যাংকে নেমে ২ জনের মৃত্যু

indexপিরোজপুর শহরের কুমারখালী এলাকায় একটি বাড়ির পানির ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষক্রিয়ায় দুই শ্রমিক মারা গেছেন। আজ শনিবার সকালে এ ঘটনা ঘটে। পিরোজপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক মোল্লা সেকান্দার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিষক্রিয়ায় মারা যাওয়া ওই দুই শ্রমিক হচ্ছেন পিরোজপুর পৌরশহরের কুমারখালী মহল্লার মো. শামীম (২৭) ও কাউখালী উপজেলার পাঙ্গাশিয়া গ্রামের আবদুল আলিম (৩০)।

মোল্লা সেকান্দার আলী জানান, পিরোজপুর শহরের কুমারখালী মহল্লার নাসির উদ্দিনের বাড়ির পানির ট্যাংক পরিষ্কার করার সময় দুই শ্রমিক বিষক্রিয়ায় অচেতন হয়ে ট্যাংকের মধ্যে পড়ে যান। খবর পেয়ে তাঁদের উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

পিরোজপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ননী গোপাল সাহা বলেন, বিষক্রিয়ায় দুজন মারা যান।

আরও পড়ুন