বুধবার ৪ নভেম্বর ২০২৬

ঝিনাইদহে `বন্দুকযুদ্ধে’ নিহত ১

Jhinadho_thereport24.comঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে অজ্ঞাতপরিচয় (৪৫) এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ বলছে, ওই ব্যক্তি ডাকাত দলের সদস্য।

ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কের দুর্ধস্বর গ্রামের আবাসন প্রকল্পের সামনে রবিবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী জানান, ভোরে উপজেলার ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কের দুর্ধস্বর গ্রামের আবাসন প্রকল্পের সামনে একদল ডাকাত গাছ পেলে ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় পুলিশের একটি টহল দল সড়ক দিয়ে যাওয়ার সময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে ককটেল ও গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এ সময় দু-পক্ষের মধ্যে ১০ মিনিট বন্দুকযুদ্ধ হয়। এতে এক ডাকাত গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। বাকিরা পালিয়ে যায়।

তিনি জানান, ঘটনাস্থল থেকে একটি দেশীয় শার্টারগান, দুই রাউন্ড গুলি, পাঁচটি ককটেল, পাঁচটি রামদা, একটি চাইনিজ কুড়ালসহ ডাকাতি করার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন