বুধবার ৪ নভেম্বর ২০২৬

নয়াপল্টনে পটলের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত

potol20160814135853বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী ফজলুর রহমান পটলের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জানাজা অনুষ্ঠিত হয়।

এর আগে ঢাকার বনশ্রী জামে মসজিদে পটলের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজা শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। দলীয় পতাকা দিয়ে তার কফিন ঢেকে দিয়ে সম্মানো জানানো হয়।

এ সময় বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- ড. খন্দকার মোশারফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ব্যারিস্টার আমিনুল হক, ডা. জেড এম জাহিদ হোসেন, অ্যাডভোকেট আহমেদ আজম খান, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, ড. আসাদুজ্জামান রিপন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, মিজানুর রহমান মিনু, মোসাদ্দেক আলী বুলবুল প্রমুখ।

এদিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ফজলুর রহমান পটলের তৃতীয় জানাজা শেষে পরে সড়ক পথে মরহুমের কফিন নিয়ে যাওয়া হবে নাটোরে। সেখানে তার নিজ গ্রাম গৌরীপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৯টায় চিকিৎসাধীন অবস্থায় কলকাতার রবীন্দ্রনাথ কিডনি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন ফজলুর রহমান। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে রিজেন্ট এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার মরদেহ পৌঁছায়।

গত ১৬ এপ্রিল থেকে মৃত্যুর আগ পর্যন্ত ফজলুর রহমান কলকাতার রবীন্দ্রনাথ কিডনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি ডায়বেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা গত বিএনপি সরকারের শাসনামলের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ছিলেন। নতুন কমিটির ৬ নম্বর উপদেষ্টা তিনি। তার স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে রয়েছে।

ফজলুর রহমান নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসন থেকে তিনবার সাংসদ নির্বাচিত হন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশ ছাত্রলীগের প্যানেল থেকে ভিপি নির্বাচিত হয়েছিলেন। পরে তিনি বিএনপিতে যোগ দেন।

আরও পড়ুন