বুধবার ৪ নভেম্বর ২০২৬

বাংলামেইলের ভারপ্রাপ্ত সম্পাদকসহ ৩ জনের জামিন

Banglamail24-arrestedতথ্য প্রযুক্তি আইনের মামলায় অনলাইন নিউজ পোর্টাল বাংলামেইলের ভারপ্রাপ্ত সম্পাদক সাহাদাত উল্যা খানসহ তিনজনকে জামিন দিয়েছেন আদালত।

রোববার দুপুরে জামিন শুনানি শেষে বাংলাদেশ সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক কে এম শামসুল আলম ১০ হাজার টাকা মুচলেকায় তাদের জামিন দেন। জামিনপ্রাপ্ত অন্য দু’জন হলেন- পোর্টালটির নির্বাহী সম্পাদক মাকসুদুল হায়দার চৌধুরী ও স্টাফ রিপোর্টার প্রান্ত পলাশ।

এর আগে গত ৭ আগস্ট রাতে প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে নিয়ে একটি গুজবের সংবাদ ছড়ানোয় বাংলামেইলের ওই তিনজনকে আটক করা হয়। বাতিল করা হয় নয় সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড।

পরে সোমবার রাতে পল্টন থানায় তথ্য প্রযুক্তি আইনে নিউজ পোর্টালটির মালিক ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ফজলুল আজিম, ভারপ্রাপ্ত সম্পাদক সাহাদাত উল্যা খান, নির্বাহী সম্পাদক মাকসুদুল হায়দার চৌধুরী ও স্টাফ রিপোর্টার প্রান্ত পলাশের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

আরও পড়ুন