বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

মহিলা পুলিশ সার্জেন্টরা পেলেন ‘স্কুটি’ মটরসাইকেল

Bangladesh Women Policeনিয়োগ প্রাপ্ত নারী সার্জেন্টদের স্কুটি প্রদান করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া রোববার বেলা সাড়ে ১১টায় দেশের প্রথম নারী সার্জেন্টদের হাতে স্কুটির চাবি তুলে দেন।

ডিএমপির হেডকোয়ার্টারে আয়োজিত স্কুটি হস্তান্তর অনুষ্ঠানে ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। আজই স্কুটি নিয়ে রাজপথে দায়িত্ব পালনে নেমে যান লেডি সার্জেন্টরা।

নারী সার্জেন্ট হিসেবে ২৮ জন প্রশিক্ষণ নিলেও ২২ জন ডিএমপিতে দায়িত্বরত আছেন। ১৫ দিনের প্রশিক্ষণ শেষে তাদের হাতে চাবি তুলে দেওয়া হলো বলে জানান রাজারবাগ পুলিশ লাইন্সের মোটরসাইকেল মেকানিক্স সেকশন ইনচার্জ কনস্টেবল নাজমুল হুদা খান।

পুলিশ লাইন্সের মাঠে লেডি সার্জেন্টদের মোটরসাইকেল চালানোর প্রশিক্ষণ শুরু হয় গত ৩০ জুলাই। তারা এখন সড়কে চালাতে পারদর্শী হয়ে উঠেছেন।

স্কুটি হস্তান্তর অনুষ্ঠানে ২০ লেডি সার্জেন্ট উপস্থিত ছিলেন। একজনের মাস্টার্স পরীক্ষা ও অন্যজন অসুস্থ থাকায় উপস্থিত থাকতে পারেননি। সরকার ২০১৫ সালে দেশে প্রথমবারের মতো নারী সার্জেন্ট নিয়োগ দেয়। তারা ২০১৫ সালের ২২ মে চাকরিতে যোগদান করেন। ঢাকায় ২২ জনের পদায়ন হয় গত জানুয়ারিতে।

আরও পড়ুন