বুধবার ৪ নভেম্বর ২০২৬

রাষ্ট্রপতির মেয়েকে যৌনতার মেসেজ

President Pranab Mukherjee Daughterভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মেয়ে শর্মিষ্ঠা মুখার্জিকে ফেসবুকে যৌনতাপূর্ণ অশ্নীল মেসেজ পাঠিয়েছেন এক যুবক। শর্মিষ্ঠা নিজেই এ তথ্য জানিয়ে দিল্লি পুলিশের সাইবার অপরাধ দমন শাখায় অভিযোগ করেছেন বলে খবর এনডিটিভির।

পুলিশ জানিয়েছে, পার্থ মণ্ডল নামের ওই যুবক শর্মিষ্ঠাকে এই নোংরা মেসেজ পাঠিয়েছেন। তার বাড়ি পশ্চিমবঙ্গের হুগলি জেলার নৈহাটিতে।

প্রথমে শর্মিষ্ঠা বিষয়টি উপেক্ষা করলেও পরে ওই যুবকের বাড়াবাড়িতে ফেসবুকে তিনি সরব হয়েছেন।

সেখানে শর্মিষ্ঠা লেখেন, ‘শুক্রবার রাতে আমায় নোংরা যৌনতাপূর্ণ মেসেজ পাঠায় অপরিচিত ওই ব্যক্তি। প্রথমে ভেবেছিলাম ব্লক করে দেব। কিন্তু, পরে ভেবে দেখলাম আমি কিছু না বললে ও অন্য কারোর সঙ্গে একই জিনিস করবে।’

_80465263_sharmistha৫০ বছর বয়সী কংগ্রেস সদস্য শর্মিষ্ঠা তাকে পাঠানো অশ্লীল মেসেজ ও অভিযুক্তের প্রোফাইলের স্ক্রিন শট ফেসবুকে পোস্ট করেছেন।
বাবা প্রণব মুখার্জির সঙ্গে শর্মিষ্ঠা

এরপরেই দিল্লি পুলিশের সাইবার অপরাধ দমন শাখায় অভিযোগ জানিয়েছেন শর্মিষ্ঠা। তবে পুলিশ এখনও অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি।

সাইবার ক্রাইমের ডিসিপি আনেশ রায় জানিয়েছেন, এ ঘটনায় তারা একটি মামলা করে তা তদন্ত করছেন। একইসঙ্গে অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছেন।

কংগ্রেসের এই নেতা ২০১৫ সালে দিল্লি অ্যাসেম্বলি নির্বাচনে অংশ নেন। সে সময়ে জনগণের পরামর্শ ও অভিযোগ জানতে ফেসবুক প্রোফাইল পাবলিক করে দেন।

শর্মিষ্ঠা মুখার্জি বলেন, ‘আমি চাই, ওই লোকটি তার পরিবার ও বন্ধুদের সামনে লজ্জিত হোক। এছাড়া আমি তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে দিল্লি সাইবার সেলেও অভিযোগ করেছি।’

তিনি আরও বলেন, ‘আমি রাষ্ট্রপতির মেয়ে হিসেবে নয়, অন্য সাধারণ ভারতীয় মেয়ের মতোই অভিযোগ করেছি।’

আরও পড়ুন