নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে কার্গো জাহাজ ডুবে গেছে।
রেববার বেলা ১০টার দিকে কেরিং চরের পূর্বপাশে এই দুর্ঘটনা ঘটে বলে হাতিয়ার নলচিরা নৌ-পুলিশের আইসি নুরুল ইসলাম জানান।
তিনি বলেন, চট্টগ্রাম থেকে ঢাকাগামী কার্গো জাহাজটি মেঘনা নদীতে ডুবে যায়।
কার্গোটিতে ১৪ ছিলেন জানিয়ে নুরুল ইসলাম বলেন, ওই এলাকায় থাকা কালাম-৭ নামের একটি কার্গো জাহাজ স্থানীয় জেলেদের সহায়তায় তাদের উদ্ধার করেছে বলে ওই জাহাজের মাস্টার জানিয়েছেন।
কোস্ট গার্ড হাতিয়া স্টেশনের লেফটেন্যান্ট কর্নেল ওমর ফারুক বলেন, দুর্ঘটনাস্থলে নদীর স্রোত বেশি। এ কারণে জাহাজটি ডুবে গেছে বলে ধারণা করা হচ্ছে।


