বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

হেফাজতের আমির শফী হাসপাতালে

Hefajat Shafiহেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফী চট্টগ্রাম শহরের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার রাতে চিকিৎসকদের পরামর্শে তাকে নগরীর সিএসসিআর হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান হেফাজত আমিরের প্রেস সচিব মাওলানা মুনির আহমদ।

তিনি বলেন, “বড় হুজুর কয়েকদিন ধরে শারীরিকভাবে দুর্বল অনুভব করায় হাসপাতালে নেওয়া হয়েছে।” অসুস্থ আহমদ শফীকে হাসপাতালের এইচডিইউতে (হাই ডিপেনডেন্সি ইউনিট) রেখে সেবা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

হাটহাজারী মাদ্রাসাকেন্দ্রিক সংগঠন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় আমীর আহমদ শফী ওই মাদ্রাসার পরিচালকও।

শাহ আহমদ শফী আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলামের প্রধান। যেটি হাটহাজারী মাদ্রাসা নামে পরিচিত।

এছাড়া তিনি বাংলাদেশ কাওমি মাদ্রাসা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান। শফী তার ভক্তদের কাছে বড় হুজুর নামে পরিচিত।

আরও পড়ুন