বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

কিশোরগঞ্জে ইমামের বস্তাবন্দি লাশ উদ্ধার

Kishoreganj-mapকিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় এক মসজিদের ইমামের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

উছমানপুর ইউনিয়নের কোণাপাড়া এলাকায় সোমবার সকালে মিজানুর রহমানের (২৮) লাশ পাওয়া যায়।

মিজানুর রহমান কোণাপাড়া জামে মসজিদের ইমাম ছিলেন। তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই গ্রামের বাসিন্দা।

কুলিয়ারচর থানার এসআই রাখাল দেবনাথ জানান, সকালে স্থানীয়রা রাস্তার পাশে একটি বস্তা ও মোটরসাইকেল পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে বস্তাবন্দি মরদেহটি উদ্ধার করে।

মোটরসাইকেলটি হত্যার ঘটনায় জড়িতরা ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে বলে জানান তিনি।

লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। এখনও কোন মামলা দায়ের বা কেউ আটক হয়নি।

আরও পড়ুন