কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার রাজানগর থেকে গুলিভর্তি পিস্তলসহ একজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার ভোর সাড়ে ৫টার দিকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান র্যাব-১১-এর সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার মেজর মো. মোস্তফা কায়জার। গ্রেপ্তার মো. মনির হোসেন (৩২) রাজানগর এলাকার মকরম আলীর ছেলে।
র্যাব কর্মকর্তা মোস্তফা বলেন, সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সন্ত্রাসী মনির হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
“এ সময় তার ঘর থেকে আমেরিকার তৈরি একটি পিস্তল, একটি গুলি, দুটি ম্যাগাজিন ও ছয়টি চকলেট বোমা জব্দ করা হয়েছে।” এ ব্যাপারে কুমিল্লা সদর দক্ষিণ থানায় মামলা হয়েছে বলে জানিয়েছেন র্যাব কর্মকর্তা।


