দুদকের দায়েরকৃত মামলা থেকে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হককে অব্যাহতি দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক আমিরুল হক তাকে অব্যাহতি প্রদান করেন। একইসঙ্গে মামলার অপর আসামি ওরিয়ন গ্রুপের কর্ণধার ওবায়দুল করিমকেও অব্যাহতি প্রদান করা হয়।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০০৭ সালে এমপি থাকাকালীন একটি শুল্কমুক্ত জিপ গাড়ি আনেন ওবায়দুল করিম। পরবর্তীতে সেটি অন্যজনকে ব্যবহার করতে দেন তিনি। এ ঘটনায় দুদকের পরিচালক আব্দুল করিম ২০০৭ সালের ৯ আগস্ট তেজগাঁ থানায় একটি মামলা দায়ের করেন।
২০০৮ সালের ১৭ সেপ্টেম্বর দুদকের উপ-পরিচালক আব্দুল্লাহ আল জাহিদ শুল্ক আইন ও প্যানেল কোর্ট ধারায় একটি চার্যশিট দাখিল করেন। মামলায় ১৭ সাক্ষীর ১৩ জন সাক্ষ্য দেন।


