মালয়েশিয়ার শ্রমিক পাঠানোর বিষয়ে সরকার ‘অন্ধকারে’ রয়েছে বলে জানিযেছেন খোদ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি।
তিনি বলেন, আমাদের কনসার্ন ছাড়া কেউ যেন টাকা না দেয় বা নিবন্ধন না করে। এই বিষয়টি নিয়ে আমরা পুরোই অন্ধকারে আছি।
বুধবার প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী সম্প্রতি জর্দান ও লেবানন সফর করেছেন। দেশ দুটিতে শ্রমিক পাঠানোর বিভিন্ন তথ্য তুলে ধরে মন্ত্রী জানান, জর্দান ও লেবাননের পাশাপাশি সৌদি আরবেও অভিবাসন ব্যয় নির্ধারণ করা হবে, যাতে কেউ অতিরিক্ত টাকা নিতে না পারে।


