বুধবার ৪ নভেম্বর ২০২৬

রিজভীকে কারাগারে পাঠানো নির্দেশ

125187_180বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভীর জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় পাঁচ মামলায় আত্মসমর্পণ করে জামিন আবেদন করে রিজভী। শুনানি শেষে তার আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা।

আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ফেব্রুয়ারিতে হরতাল-অবরোধের সময় গাড়ি ভাঙচুর, বিস্ফোরক, পুলিশের কর্তব্যকাজে বাধাদানের অভিযোগে রাজধানীর পল্লবী, মতিঝিল ও রমনা থানায় মামলাগুলো দায়ের করা হয়।

পরে ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

সেসব মামলায় রিজভীকে পলাতক দেখানো হয়েছে ও গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে।

আরও পড়ুন