শুক্রবার ৬ নভেম্বর ২০২৬

জন্মাষ্টমীর শোভাযাত্রা নিয়ে আতঙ্কিত হবেন না: পুলিশ

Mia1471516726জন্মাষ্টমীর শোভাযাত্রা নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। বলেছেন, জন্মাষ্টমী শোভাযাত্রা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বাত্মক নিরাপত্তায় নিয়োজিত থাকবে।

বৃহস্পতিবার দুপুরে মিন্টু রোডে ডিএমপি হেডকোয়ার্টার্সে নিরাপত্তা এবং ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সভায় তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, ‘ঢাকা মেট্রোপলিটন পুলিশ রাজধানীতে একটা নিরাপত্তা বলয় তৈরি করেছে। জন্মাষ্টমী’র শোভাযাত্রা নিয়ে কেউ ভয় পাবেন না। নগরবাসীর ‍পাশে থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।’

ডিএমপি কমিশনার বলেন, ‘দুই সিটি কর্পোরেশনকে পূজা মণ্ডপ এবং শোভাযাত্রার আওতাভুক্ত এলাকায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে বলা হয়েছে।’

পূজা কমিটিকে সময় অনুযায়ী শোভাযাত্রা শুরু এবং শেষ করার অনুরোধ জানিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘আপনারা সর্বোচ্চ সংখ্যক স্বেচ্ছাসেবক নিয়োগ করবেন এবং নির্ধারিত সময়ে শোভাযাত্রা শুরু ও শেষ করবেন।

আরও পড়ুন