রিও অলিম্পিকের কুস্তিতে নারীদের ৫৮ কেজি ওজন শ্রেণিতে বিশ্বরেকর্ড গড়লেন জাপানের কাউরি ইচো। ২০০৪ সালের এথেন্স অলিম্পিকের পর এখন পর্যন্ত এই ইভেন্টে স্বর্ণপদকটাকে নিজের ব্যক্তিগত সম্পদ বানিয়ে ফিলেছেন তিনি।
আজ গেমসের ১১তম দিনে রাশিয়ার ভ্যালেরিয়া কোবলোভাকে ৩-২ ব্যবধানে হারিয়ে স্বর্ণ জেতেন কাউরি।
আজ কুস্তিতে তিনটি স্বর্ণ জিতেছে এশিয়ার দেশটি। এদিকে আজারবাইজানের মারিয়া স্তাদনিককে হারিয়ে ৪৮ কেজি ফ্রি স্টাইলের স্বর্ণ জিতেছেন জাপানের ইরি তোসাকা।
আর ৬৯ কেজি ফ্রি স্টাইলের ফাইনালে জিতে জাপানকে তৃতীয় স্বর্ণ এনে দিয়েছেন সারা দোশো।


