বুধবার ৪ নভেম্বর ২০২৬

বিলবোর্ড-তোরণ উচ্ছেদে নেয়া পদক্ষেপের প্রতিবেদন দাখিলের নির্দেশ

thঢাকার দুই সিটির বিলবোর্ড ও তোরণ উচ্ছেদে কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এ সংক্রান্ত একটি প্রতিবেদন আগামী ২২ আগস্ট আদালতে দাখিল করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেককে উচ্ছেদ কার্যক্রম পরিচালনারও নির্দেশ দিয়েছেন আদালত।

পরিবেশবাদী সংগঠন বেলার এক আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের বিচারপতি মো. রেজাউল হক ও মোহাম্মদ খোরশেদ আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেন।

সিটি কর্পোরেশনের আইনজীবী অ্যাড. মো. শাহজাহান সিটির আইনজীবী এ তথ্য জানিয়েছেন।

আরও পড়ুন