শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে জঙ্গি সন্দেহে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের আইটিপি ভবনের সামনে থেকে তাকে আটক করা হয় বলে জানান জালালাবাদ থানার ওসি আক্তার হোসেন।
আটক সালমান আবেদী কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জঙ্গি সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য সাদা পোশাকের পুলিশ সালমানকে আটক করেছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর রাশেদ তালুকদার বলেন, “আমি আটকের পর খবর শুনেছি। সালমানের বিরুদ্ধে কী ধরনের অভিযোগ আছে সেসব বিষয় নিশ্চিত হওয়ার পর মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”


