চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় শতভাগ শিক্ষার্থী পাসের প্রতিষ্ঠানের সংখ্যা গতবারের চেয়ে ২৮৫টি কমেছে। সেইসঙ্গে সবাই ফেল করেছে এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যাও কমেছে।
আটটি সাধারণ বোর্ড, মাদ্রাসা এবং কারিগরি বোর্ডের অধীনে ৮ হাজার ৩৪৫টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১২ লাখ ১৮ হাজার ৬২৮ জন শিক্ষার্থী এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়।
এর মধ্যে ৮৪৮টি শিক্ষা প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিকে পাস করেছে, গত বছর এ সংখ্যা ছিল এক হাজার ১৩৩টি।
আর ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী এবার পাস করতে পারেনি; গতবছর এ সংখ্যা ছিল ৩৫টি।
সেই হিসেবে এবার শতভাগ শিক্ষার্থী ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা ১০টি কমেছে।
ঢাকা বোর্ড: ৪৩টি শিক্ষা প্রতিষ্ঠানে সবাই পাস করেছে, আর ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে সবাই ফেল করেছে।
রাজশাহী বোর্ড: ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানে সবাই পাস করেছে, আর ৮টি শিক্ষা প্রতিষ্ঠানে সবাই ফেল করেছে।
কুমিল্লা বোর্ড: ৮টি শিক্ষা প্রতিষ্ঠানে সবাই পাস করেছে।
যশোর বোর্ড: ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানে সবাই পাস করেছে, আর ১টি শিক্ষা প্রতিষ্ঠানে সবাই ফেল করেছে।
চট্টগ্রাম বোর্ড: ৫টি শিক্ষা প্রতিষ্ঠানে সবাই পাস করেছে।
বরিশাল বোর্ড: ২টি শিক্ষা প্রতিষ্ঠানে সবাই পাস করেছে।
সিলেট বোর্ড: ৫টি শিক্ষা প্রতিষ্ঠানে সবাই পাস করেছে।
দিনাজপুর বোর্ড: ১১টি শিক্ষা প্রতিষ্ঠানে সবাই পাস করেছে, আর ৮টি শিক্ষা প্রতিষ্ঠানে সবাই ফেল করেছে।
মাদ্রাসা বোর্ড: ৫৮৫টি শিক্ষা প্রতিষ্ঠানে সবাই পাস করেছে, আর ৫টি শিক্ষা প্রতিষ্ঠানে সবাই ফেল করেছে।
কারিগরি বোর্ড: ১৫৮টি শিক্ষা প্রতিষ্ঠানে সবাই পাস করেছে।
এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার ৭৪ দশমিক ৭০ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন, জিপিএ-৫ পেয়েছেন ৫৮ হাজার ২৭৬ জন।


