ব্রাজিলের রিওতে চলমান অলিম্পিকের আপডেট জানাতে সরাসরি সম্প্রচারে হাজির হলেন বিবিসি উপস্থাপক ড্যান ওয়াকার। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমের মানুষজন খুব দ্রুতই দেখে ফেললো অন্য কিছু!
ড্যান ওয়াকার যেখানে দাঁড়িয়ে ছিলেন, তার পেছনেই সমুদ্র সৈকত। আর আবছা আধার। সৈকতে এক জুটিকে দেখা গেল একজনের ওপর আরেকজন শুয়ে আছেন। দেখে মনে হতেই পারে, তারা যৌনক্রিয়ায় লিপ্ত।
বিবিসি স্পোর্টসের টুইটার অ্যাকাউন্টে দর্শকদের একের পর এক প্রশ্নে ওয়াকার নিজেও বুঝে যান ঘটনাটি। তিনি দর্শকদের বলেন, ‘যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন করছেন পেছনে আসলে কী ঘটছে, তাদের বলছি। আমরা আসলে দৃশ্যটি জুম করবো না। কিন্তু নিশ্চিত থাকুন, আসলে আপনারা যা ভাবছেন, এটা মোটেই তেমন কিছু না। তারা স্রেফ কোলাকুলি করছে।’
কিছুক্ষণ পর আবার তিনি বলেন, ‘তারা একটা বই পড়ছে। কিন্তু একটু অদ্ভুত ভঙ্গিতে, এই যা!’ এমনকি দর্শকদের কথা দেন ওয়াকার যে, খুব শিগগিরই তিনি বের করে ফেলবেন তারা আসলে কী বই পড়ছে!
মেট্রোর সাংবাদিক সিমন রব লিখেছেন, আমরা নিশ্চয়ই গতকাল দুনিয়ায় ভুমিষ্ট হই নি যে পেছনে কী ঘটছে তা বুঝতে পারবো না! অনেক টুইটার ব্যবহারকারী আবার ওয়াকারকে নিয়ে মজা করতে ছাড়েননি। ওয়াকার নিজেও পরে টুইট করেন, ‘এটা লাইভ টিভি, যেকোন কিছু ঘটতে পারে।’
প্রসঙ্গত, ব্রাজিল ওপেন সেক্স-এর দেশ। ফলে অলিম্পিকের আসরকে সামনে রেখে সেইমাত্রা কয়েকগুন বেড়ে যাবে তা নিয়ে কোনো সন্দেহ নেই৷ এজন্য অবশ্য ইতিমধ্যেই প্রস্তুতি নিয়ে রাখে ব্রাজিল সরকার। অলিম্পিক উপলক্ষে ৯০ লাখ কনডোম তারা সরকারিভাবেই তৈরি করে। যা রিও শহরের বিভিন্ন স্থানে বিনাম্যূল্যে বিতরণের জন্য স্তুপ করে রাখা হয়। যার যখন প্রয়োজন যেন নিতে পারেন তাই এই ব্যবস্থা। এছাড়া এই অলিম্পিকে অ্যাথলেটের সংখ্যা সাড়ে দশ হাজার। আর এই সাড়ে দশ হাজার অ্যাথলেটের জন্য বরাদ্দ করা হয় সাড়ে চার লক্ষ কনডম।


