প্রচণ্ড উত্তাপে বেঁকে যাওয়া ট্রেন লাইন মেরামতের পর আজ শুক্রবার বিকেল পৌনে চারটার দিকে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
এর আগে দুপুর ১২টার দিকে আখাউড়ায় গঙ্গাসাগর ও কসবার ইমামবাড়ী রেলস্টেশনের মাঝামাঝি জায়গায় রেললাইন অতিরিক্ত গরমে বাঁকা হয়ে গেলে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
বেলা একটার পর আখাউড়া ও কুমিল্লা থেকে রেলওয়ের প্রকৌশল বিভাগের (পথ) একটি দল সেখানে গিয়ে এটি মেরামত করে। বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া রেলওয়ে জংশনের ট্রেন নিয়ন্ত্রণকক্ষের কেবিন মাস্টার জসীম উদ্দিন।


