বুধবার ৪ নভেম্বর ২০২৬

মির্জাপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২

mirzapur-tangail_32206টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাক ও পিকআপ ভ্যান সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

শুক্রবার সকাল প্রায় ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহসড়কের দেওহাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে পুলিশ নিশ্চিত করতে পারেননি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে দেওহাটা এলাকায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন নিহত হন। আহত আরেকজন কুমুদিনি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

মির্জাপুর থানার ওসি হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত দুইজন মুরগি ব্যবসায়ী। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে।

আরও পড়ুন