বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের পরাজয় হবে না: নাসিম

nas_imপ্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগের কখনো পরাজয় হবে না বলে মন্তব্য করেন আওয়ামীলীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

শোক দিবস উপলক্ষ্যে শুক্রবার (১৯ আগস্ট) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল অ্যালামনাই এ্যাসোসিয়েন আয়োজিত ‘বঙ্গবন্ধু ও অসাম্প্রদায়িক বাংলাদেশ’ শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিশ্ববিদ্যলয়ের আর সি মজুমদার হলে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি আরও বলেন, ‘হাজার বছরে একবার যিনি জাতি বর্ণ নির্বিশেষ ঐক্যবদ্ধ করেছিলেন তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

তিনি যে স্বপ্ন দেখেছিলেন, যে কাজটি শেষ করে যেতে পারেননি সে কাজ তার কন্যা অত্যন্ত দক্ষতার সাথে করে চলেছেন বলেও মন্তব্য করেন নাসিম।

তিনি বলেন, সে কারণেই সমগ্র জাতি আজ তার সাথে ঐক্যবদ্ধ হয়েছে। সুতরাং তার পরাজয় হতে পারে না।’
আয়োজক সংগঠনের সভাপতি পান্না লাল দত্তের

সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, ঢাবির প্রো-উপাচার্য ড. মো. মোহাম্মদ আখতারুজ্জামান। ‘বঙ্গবন্ধু ও অসাম্প্রদায়িক বাংলাদেশ’ শীর্ষক প্রবন্ধ উপস্তাপন করেন অধ্যাপক অরুণ কুমার গোস্বামী।

বক্তব্য প্রদান করেন সাবেক ছাত্রনেতা শুভাশিষ সিংহ রায়, পঙ্কজ দেবনাথ এমপি, সাংবাদিক অজয় দাস গুপ্ত প্রমূখ।

অনুষ্ঠান পরিচালনা করেন জগন্নাথ হল অ্যালামনাই এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিলন অধিকারী।

আরও পড়ুন