বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

হাতিয়ায় নৌকার নিচে পড়ে ২ শ্রমিকের মৃত্যু

Noakhali-mapমেরামতের সময় হটাৎ নৌকা পড়ে গেলে নিচে চাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে নোয়াখালীর হাতিয়া উপজেলায়। শুক্রবার বিকালে জাহাজমারা ইউনিয়নের আমতলি নৌঘাটের পাশে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আমতলী গ্রামের হচু মিয়ার ছেলে নার্গিস আক্তার (৪৪) ও নিঝুম দ্বীপের সিডিএসপি বাজারের আবুল কালামের ছেলে দুলাল মিয়া (৩৮)।

হাতিয়া থানার ওসি গোলাম ফারুক জানান, জাহাজমারা গ্রামের মোশাররফ হোসেনের মাছধরা একটি নৌকা মাটি থেকে উপরে তুলে খুঁটির উপর রেখে নিচে মেরামতের কাজ করছিলেন দুলাল মিয়া ও নার্গিস আক্তার।

“হঠাৎ খুঁটি সরে গেলে তারা দুজন নৌকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান।”

খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেছে। নিহত নার্গিস আক্তার নৌকার মালিক মোশাররফ হোসেনের ভাই বলে জানান তিনি।

আরও পড়ুন